প্রত্যন্ত অঞ্চলে কীভাবে স্বাস্থ্যসেবা পৌঁছে দিচ্ছে ‘স্বাস্থ্য বন্ধু’?

গ্রামীণ প্রত্যন্ত জনপদে অসুস্থ হলে চিকিৎসা পাওয়া অনেক সময় দুষ্কর হয়ে পড়ে। আর্থিক সামর্থ্য ও অপ্রতুল যোগাযোগ ব্যবস্থার কারণে প্রান্তিক জনগোষ্ঠীর মানুষকে পড়তে হয় নানান ঝামেলায়। একটি ছোট সমস্যাও তখন সঠিক পরামর্শের অভাবে বড় হয়ে দাঁড়ায়। গ্রামের মানুষকে এই ভোগান্তি থেকে মুক্তি দিতে এবং তাদের দোরগোড়ায় সঠিক ও সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দিতে কাজ করছে একটি সেবামূলক সামাজিক উদ্যোগ—“স্বাস্থ্য বন্ধু”

স্বাস্থ্য বন্ধুর মূল চালিকাশক্তি: প্রশিক্ষিত স্বাস্থ্য উদ্যোক্তা

এই উদ্যোগের অধীনে প্রতিটি গ্রামে আছেন একজন করে প্রশিক্ষিত ও সার্টিফাইড স্বাস্থ্য উদ্যোক্তা, যাকে আমরা বলছি “স্বাস্থ্য বন্ধু”। তারা আমাদের আন্তর্জাতিক সংস্থা ও বাংলাদেশ সরকার অনুমোদিত স্কিল সেন্টার হতে চিকিৎসকদের তত্ত্বাবধানে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করেছেন। প্রশিক্ষণ শেষে তারা গ্রামের মানুষের জন্য স্বাস্থ্যসেবার একটি নির্ভরযোগ্য সহায়ক হিসেবে কাজ করছেন। তারা গ্রামে গ্রামে ঘুরে কিংবা তাদের নির্দিষ্ট সেন্টারে রোগী ও রোগ সম্পর্কে প্রাথমিক খোঁজখবর নেন, মানুষকে স্বাস্থ্যসেবা নিতে উৎসাহিত করেন এবং প্রাথমিক স্বাস্থ্য সহায়তা প্রদান করেন।

ভিলেজ হেলথ কেয়ার সেন্টার: গ্রামের দোরগোড়ায় আধুনিক ক্লিনিক

প্রতিটি গ্রামে স্বাস্থ্য বন্ধুর অধীনে পরিচালিত হচ্ছে একটি করে ভিলেজ হেলথ কেয়ার সেন্টার। এই সেন্টারগুলো গ্রামের মানুষের জন্য একটি আধুনিক চিকিৎসা কেন্দ্র হিসেবে কাজ করে। এখানে রয়েছে বিশেষ প্রযুক্তিগত সুবিধা:

১. অনলাইন বিশেষজ্ঞ ডাক্তার: সেন্টারে থাকা ট্যাব, পিসি বা মনিটর স্ক্রিনের মাধ্যমে গ্রামের মানুষ অনলাইনে বসেই দেশ-বিদেশের স্বনামধন্য বিশেষজ্ঞ ডাক্তারের চিকিৎসা পরামর্শ নিতে পারছেন একদম নামমাত্র মূল্যে। এই সেবায় যুক্ত আছেন মডার্ন মেডিসিন, ইউনানি ও আয়ুর্বেদ এবং হোমিওপ্যাথির ১০০ জন করে মোট ৩০০ জন ডাক্তার, যা রোগীদের একটি সমন্বিত (Combined) স্বাস্থ্যসেবা নিশ্চিত করে।

২. স্বল্পমূল্যে ডায়াগনসিস: প্রতিটি সেন্টারের সাথে রয়েছে একটি পোর্টেবল ডায়াগনসিস সেন্টার। এর মাধ্যমে রোগীরা শুধুমাত্র খরচ প্রদান করে আধুনিক ও নির্ভুল ডায়াগনসিস সেবা নিতে পারেন।

৩. কম মূল্যে ওষুধ: সেন্টারে আছে একটি মেডিসিন কর্নার, যেখান থেকে রোগীরা মধ্যস্বত্বভোগী ছাড়াই বাজার মূল্যের তুলনায় কমপক্ষে ২৫% কম দামে গুরুত্বপূর্ণ ওষুধ কিনতে পারেন।

এছাড়াও, এই সেন্টারগুলোর মাধ্যমে শহরের স্বনামধন্য হাসপাতালের তথ্য, ভর্তি সহায়তা, ডাক্তারের সিরিয়াল গ্রহণ এবং জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সেবা গ্রহণের ব্যবস্থাও রয়েছে। প্রতি মাসে একদিন বিশেষজ্ঞ ডাক্তারের ফ্রি ফিজিক্যাল কনসালটেশনের বিশেষ সুবিধাও পাবেন গ্রামের মানুষ।

বিনা পুঁজিতে উদ্যোক্তা হওয়ার সুযোগ

“স্বাস্থ্য বন্ধু” শুধুমাত্র চিকিৎসা সেবাই দিচ্ছে না, বরং এটি গ্রামীণ যুবকদের জন্য একটি সম্মানজনক পেশা তৈরির সুযোগও দিচ্ছে। আপনিও চাইলে বিনা পুঁজিতে আপনার এলাকার স্বাস্থ্য বন্ধু হয়ে এই মানবিক উদ্যোগের অংশ হতে পারেন এবং আর্তমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন।

আপনার গ্রামে সঠিক চিকিৎসা নিশ্চিত করতে এবং স্বাস্থ্য বন্ধু উদ্যোগের সাথে যুক্ত হতে আজই যোগাযোগ করুন আমাদের হেলথলাইনে।