আমাদের সম্পর্কে

আপনার বিশ্বস্ত ভিলেজ হেলথ কেয়ার সেন্টার

গ্রামীণ প্রত্যন্ত জনপদে আর্থিক সামর্থ্য ও যাতায়াতের অসুবিধার কারণে সঠিক চিকিৎসা পাওয়া অনেক সময় দুষ্কর হয়ে পড়ে। প্রান্তিক জনগোষ্ঠীর এই কষ্ট লাঘবে এবং সঠিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রতিটি গ্রামে থাকছে আমাদের ভিলেজ হেলথ কেয়ার সেন্টার, যেখানে নির্ভরযোগ্য সেবা পৌঁছে দিচ্ছেন প্রশিক্ষিত স্বাস্থ্য বন্ধুরা।

বিশেষজ্ঞ ডাক্তারের অনলাইন চিকিৎসা

সেন্টারে থাকা ট্যাব বা পিসির মাধ্যমে দেশ-বিদেশের স্বনামধন্য মডার্ন, ইউনানি এবং হোমিওপ্যাথিক চিকিৎসকদের সমন্বিত পরামর্শ নিন নামমাত্র মূল্যে।

সাশ্রয়ী ডায়াগনসিস ও মেডিসিন

প্রতিটি সেন্টারে রয়েছে পোর্টেবল ডায়াগনসিস সুবিধা। শুধু খরচ প্রদান করে টেস্ট করুন এবং বাজার মূল্যের তুলনায় কমপক্ষে ২৫% কম দামে ঔষধ পান।

সার্টিফাইড স্বাস্থ্য বন্ধু

আপনার গ্রামেই আছেন আমাদের দক্ষ প্রশিক্ষকদের দ্বারা প্রশিক্ষিত স্বাস্থ্য বন্ধু, যিনি সার্বক্ষণিক প্রাথমিক স্বাস্থ্য সহায়তা ও চিকিৎসা বিষয়ক খোঁজখবর নেবেন।

0 +

গ্রামের লক্ষ্যমাত্রা

0 %

ওষুধে সাশ্রয়

0 +

বিশেষজ্ঞ ডাক্তার

0 +

সমন্বিত চিকিৎসা পদ্ধতি

আপনার সুস্বাস্থ্য নিশ্চিতে আমাদের অঙ্গীকার

বাংলাদেশের প্রতিটি প্রান্তিক জনপদে সঠিক ও সহজলভ্য চিকিৎসা সেবা পৌঁছে দেওয়াই আমাদের এই সেবামূলক উদ্যোগের মূল লক্ষ্য।

আমাদের মিশন

প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় আধুনিক ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমাদের প্রধান মিশন। যাতায়াত সমস্যা বা আর্থিক সঙ্কটের কারণে গ্রামের মানুষ যেন সঠিক চিকিৎসা থেকে বঞ্চিত না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করছি। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে প্রতিটি গ্রামে আমাদের প্রশিক্ষিত 'স্বাস্থ্য বন্ধু'র মাধ্যমে আমরা গড়ে তুলছি ভিলেজ হেলথ কেয়ার সেন্টার। এর মাধ্যমেই বিশেষজ্ঞ ডাক্তারদের অনলাইন পরামর্শ, নির্ভুল ডায়াগনসিস এবং সাশ্রয়ী মূল্যে ঔষধ সাধারণ মানুষের হাতের মুঠোয় পৌঁছে দিচ্ছি আমরা।

আমাদের ভিশন

আমাদের ভিশন হলো 'সুস্থ গ্রাম, সুন্দর ভবিষ্যৎ' গড়ে তোলার মাধ্যমে একটি স্বনির্ভর ও স্বাস্থ্যবান বাংলাদেশ তৈরি করা। আমরা এমন একটি সমাজের স্বপ্ন দেখি, যেখানে ভৌগোলিক দূরত্ব বা আর্থিক অস্বচ্ছলতা সুচিকিৎসায় কোনো বাধা হয়ে দাঁড়াবে না। দেশের ৯৭,৪০০টি গ্রামের প্রান্তিক মানুষকে স্বাস্থ্য সচেতন করে তোলা, বিনা পুঁজিতে উদ্যোক্তা তৈরির মাধ্যমে সম্মানজনক কর্মসংস্থান সৃষ্টি করা এবং সবার জন্য আন্তর্জাতিক মানের চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করে নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠিত হওয়াই আমাদের লক্ষ্য।

পার্টনার প্রতিষ্ঠান

আমাদের পরিচালনা পর্ষদ

যাদের দূরদর্শী নেতৃত্বে ও নিরলস পরিশ্রমে ‘স্বাস্থ্য বন্ধু’ এগিয়ে যাচ্ছে দেশের প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রত্যয়ে।
জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম

পরিচালনা পর্ষদ

জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম

পরিচালনা পর্ষদ

জাহিদুল ইসলাম

জাহিদুল ইসলাম

পরিচালনা পর্ষদ

স্বাস্থ্য বন্ধুর সাথে যুক্ত থাকুন